ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে

ডিএমপির ৫ পরিদর্শককে বদলি

রাজধানীতে আইনশৃঙ্খলা কার্যক্রম জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পাঁচ পুলিশ পরিদর্শককে বিভিন্ন থানায় বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে।
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৩ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৩ সময়
ডিএমপির ৫ পরিদর্শককে বদলি

রাজধানীতে আইনশৃঙ্খলা কার্যক্রম জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পাঁচ পুলিশ পরিদর্শককে বিভিন্ন থানায় বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।


আদেশ অনুযায়ী, গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে আদাবর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে বদলি করে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে (ডিবি) সংযুক্ত করা হয়েছে।


এছাড়া দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে। হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মীর মো. সাজ্জাদ হোসেনকে পাঠানো হয়েছে গোয়েন্দা বিভাগে।


অন্যদিকে নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি