ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে

দৃষ্টি নেই, তবুও স্বপ্ন অটুট শরীফের

জন্ম থেকেই দুই চোখে আলো নেই। তবুও থেমে থাকেননি শরীফ আলী (১৯)। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ৩:০ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ৩:০ সময়
দৃষ্টি নেই, তবুও স্বপ্ন অটুট শরীফের

জন্ম থেকেই দুই চোখে আলো নেই। তবুও থেমে থাকেননি শরীফ আলী (১৯)। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে সঙ্গী করে তিনি অংশ নিয়েছেন ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এই দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর বাড়ি শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায়। তার বাবা রমজান আলী একজন ইজিবাইক চালক। সীমিত আয়ের মধ্যেও ছেলেকে শিক্ষিত করার স্বপ্ন থেকেই শুরু হয় শরীফের শিক্ষাজীবন। পরিবারের সদস্যদের মুখে শুনে শুনেই তিনি পড়াশোনা শিখেছেন।


পরবর্তীতে গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে ২০২১ সালে মাধ্যমিকে ভর্তি হন তিনি। ধারাবাহিক অধ্যবসায়ের ফলেই এবার এসএসসি পরীক্ষায় অংশ নিতে পেরেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেন শরীফ। নিজে লিখতে না পারায় তিনি সরকারি নিয়ম অনুযায়ী শ্রুতলেখকের সহায়তায় পরীক্ষা দিচ্ছেন।


তার শ্রুতলেখক হিসেবে দায়িত্ব পালন করছেন শায়লা আক্তার (১৫), যিনি স্থানীয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ‘পাবলিক ও শ্রেণি পরীক্ষায় শ্রুতলেখক সেবা গ্রহণসংক্রান্ত নীতিমালা-২০২৫’ অনুযায়ী এই সহায়তা দেওয়া হচ্ছে। শুরুতে শ্রুতলেখক না পাওয়ায় কিছুটা অনিশ্চয়তায় পড়েছিলেন শরীফ। পরে বিষয়টি প্রকাশ্যে এলে শায়লা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে দায়িত্ব পালন শুরু করেন।


শায়লা বলেন, “আমার লেখায় যদি শরীফ ভাই ভালো ফল করতে পারেন, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া।” অন্যদিকে শরীফের লক্ষ্য—পড়াশোনা করে চাকরি করে বাবা-মাকে ভালো রাখা। দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও তিনি নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও অংশ নিয়েছেন। নিজের সীমাবদ্ধতাকে শক্তিতে রূপ দিয়ে জীবনের গুরুত্বপূর্ণ এই ধাপে পৌঁছেছেন তিনি।


কেন্দ্র সচিব শাহানুর বেগম চৌধুরী জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময়সহ প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। জেলা জুড়ে এ বছর ৩৯টি কেন্দ্রে মোট ২৩ হাজার ২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসিতে ১৭ হাজার ৮৩৩ জন, দাখিলে ৩ হাজার ২২৫ জন এবং কারিগরি শাখায় ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থী রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি