ঢাকা | |

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা বুধবার সন্ধ্যায় শেষ হতে যাচ্ছে। তবে এই সময়ের মধ্যে
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৯ সময়
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা বুধবার সন্ধ্যায় শেষ হতে যাচ্ছে। তবে এই সময়ের মধ্যে চূড়ান্ত কোনো সমঝোতা না হলে নতুন করে মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


এক সাক্ষাৎকারে তিনি বলেন, কার্যকর ও গ্রহণযোগ্য চুক্তি না হলে পরিস্থিতি আবারও সংঘাতের দিকে যেতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ-কে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র কোনো দুর্বল বা অগ্রহণযোগ্য চুক্তিতে তাড়াহুড়ো করে সই করবে না। তার মতে, জাতীয় স্বার্থ রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য।


তিনি আরও সতর্ক করে বলেন, সমঝোতা ব্যর্থ হলে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর পরিস্থিতি পুনরায় সংঘাতের দিকে মোড় নিতে পারে। এর আগে যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে ট্রাম্পের বক্তব্যে কিছুটা ভিন্নতা থাকলেও এবার তিনি ডেডলাইন ঘনিয়ে আসায় কঠোর অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।


সূত্র: সিএনএন

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ