ঢাকা | |

মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় একযোগে অভিযান, গ্রেপ্তার ৬০

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৭ সময়
মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় একযোগে অভিযান, গ্রেপ্তার ৬০

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগ। সোমবার (২০ এপ্রিল) তেজগাঁও বিভাগের আওতাধীন মোহাম্মদপুর, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, আদাবর, তেজগাঁও ও শেরেবাংলা নগর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ জানিয়েছে, অভিযানে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সর্বোচ্চ ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য থানাগুলো থেকেও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ব্যক্তিদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।


গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নগরীতে অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ