ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে

ঘিওরে নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কালীগঙ্গা নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) বিকেলে
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৫ সময়
ঘিওরে নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কালীগঙ্গা নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পূর্ব কুমুলী এলাকার কাছাকাছি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে কৌতূহলী জনতার ভিড় জমে। পরে বিষয়টি ঘিওর থানা পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।


ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব কুমুলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


তিনি আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি