ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩০ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩০ সময়
হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে ইরান সরকার। আনতালিয়া ডিপ্লোমাসি ফোরাম–এর পার্শ্ববৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ–এর সাক্ষাতের পর এই সিদ্ধান্ত জানানো হয়। সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে ইরানের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের যাতায়াত সহজতর করতে ইরানের সহযোগিতা কামনা করেন। তিনি স্মরণ করেন, অতীতে হরমুজ প্রণালি পারাপারের অনুমতিপ্রাপ্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছিল বাংলাদেশ।


এর প্রেক্ষিতে সাঈদ খাতিবজাদেহ দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে উপসাগরীয় অঞ্চলের অস্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে আঞ্চলিক শান্তি বজায় রাখতে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশের এই ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করে ইরানের পক্ষ আশা প্রকাশ করা হয়, সুবিধাজনক সময়ে বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফর করবেন।


উল্লেখ্য, আন্তর্জাতিক জলসীমায় বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বর্তমানে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে বিভিন্ন দেশের জাহাজে হামলার ঘটনার পর এ রুট নিয়ে উদ্বেগ বাড়ে। নতুন এই নির্দেশনার ফলে ‘বাংলার জয়যাত্রা’সহ অন্যান্য বাংলাদেশি জাহাজের চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।


সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ