ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ড নেওয়ার চেষ্টা এবং জাল সনদ তৈরির ঘটনায়
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৮ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৮ সময়
জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ড নেওয়ার চেষ্টা এবং জাল সনদ তৈরির ঘটনায় দুই যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা চত্বর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।


জানা যায়, সিয়াম মিয়া নামে এক যুবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ডের জন্য আবেদন করেন। আবেদন যাচাইয়ের সময় সনদে জালিয়াতির বিষয়টি ধরা পড়লে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম মিয়া জানান, জাল সনদ তৈরিতে স্থানীয় একটি কম্পিউটার দোকানদার কামরুল হাসানের সম্পৃক্ততা রয়েছে। পরে উপজেলা চত্বরে অবস্থিত ‘রায়হান কম্পিউটার’ নামের দোকানে অভিযান চালিয়ে কামরুল হাসানকে আটক করা হয়। তিনি জাল সনদ তৈরির বিষয়টি স্বীকার করেন।


পরে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, সরকারি নির্দেশ অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ এবং জালিয়াতি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। তিনি ফুয়েল কার্ড গ্রহণে সঠিক ও বৈধ কাগজপত্র ব্যবহারের আহ্বান জানান।


সূত্র: উপজেলা প্রশাসন, মাদারগঞ্জ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ