ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫

দুই সেঞ্চুরিতে র‍্যাংকিংয়ে বড় লাফ শান্তর

আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত সবশেষ টেস্টে রেকর্ড গড়ে টেস্ট জিতেছে বাংলাদেশ। সেই ইতিহাস গড়া ৫৪৬ রানে জয়ের ম্যাচে টাইগার
  • আপলোড সময় : ২২ জুন ২০২৩, দুপুর ১১:৮ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৩, দুপুর ১২:৫৯ সময়
দুই সেঞ্চুরিতে র‍্যাংকিংয়ে বড় লাফ শান্তর নাজমুল হোসেন শান্ত

আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত সবশেষ টেস্টে রেকর্ড গড়ে টেস্ট জিতেছে বাংলাদেশ। সেই ইতিহাস গড়া ৫৪৬ রানে জয়ের ম্যাচে টাইগার একাদশে ছিলেন না দুই তারকা ব্যাটার তামিম ইকবাল  সাকিব আল হাসান। তবে ম্যাচে তার অভাব বুঝতে দেননি নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংসেই তিনি অনবদ্য সেঞ্চুরির দেখা পেয়েছেন।

ডাবল ম্যাজিক ফিগারের এক সপ্তাহ না পেরোতেই আইসিসি থেকে সুখবর পেলেন শান্ত। আইসিসির সবশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে টাইগার এই বাঁ-হাতি ব্যাটারের। আজকের আগপর্যন্ত টেস্ট ব্যাটারদের মধ্যে শান্ত ৭৯ নম্বরে ছিলেন। তবে সবশেষ টেস্টে তিনি সংগ্রহ করেছেন ১১২ রেটিং পয়েন্ট। যার কল্যাণে ক্যারিয়ারসেরা ৫০৩ রেটিং পয়েন্ট নিয়ে ৫৪ নম্বরে উঠে এসেছেন শান্ত।

এছাড়া ঢাকা টেস্ট জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন সাবেক টাইগার অধিনায়ক মুমিনুল হকও। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে তিনিও সেঞ্চুরি তুলে নেন। এর সুফল হিসেবে তিনিও সুখবর পেলেন আইসিসি থেকে। এতদিন পর্যন্ত মুমিনুল ৪৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ৬০ নম্বরে ছিলেন। শেষ টেস্টে সেঞ্চুরি করে ৩০ রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছেন লিটন মাস্টার এই ব্যাটার। এতে ৫০৪ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ৫৩ নম্বরে ওঠে এসেছেন মুমিনুল।

অন্যদিকেচোটের কারণে এই টেস্টে না খেলা তামিম (৫৪৫ পয়েন্টব্যাটারদের র‍্যাংকিংয়ে ৪৬ নম্বরে এবং ৫৭৭ পয়েন্ট নিয়ে ৪০ নম্বরে আছেন সাকিব। এছাড়া আফগানদের বিপক্ষে খেলা লিটন দাস (৬৮২ পয়েন্ট১৮ নম্বরে এবং মুশফিকুর রহিম (৬৫৬২১ নম্বরে অবস্থান করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি