ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

চীনের আমন্ত্রণে সরকারি সফরে ঢাকা ছেড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির শীর্ষ
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময়
চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

চীনের আমন্ত্রণে সরকারি সফরে ঢাকা ছেড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। রোববার (১৯ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে চীনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সহকারী সচিব ইউনুস আলী।


জানা গেছে, রাত ১০টা ২০ মিনিটে এই সফর শুরু হয়। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে বিদায় জানান। এ সফরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর একটি ১৯ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিহউল্লাহসহ অন্যান্য নেতারা রয়েছেন।


সফরসূচি অনুযায়ী, চীনের রাজধানী বেইজিং-এ চীনের কমিউনিস্ট পার্টি-এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং-এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে প্রতিনিধিদলটি। বৈঠকে দুই দলের পারস্পরিক সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?