ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা শাহজালালে আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার, দেখছেন অস্থিতিশীল করার ষড়যন্ত্র বিটিআরসি কর্মকর্তার জবানবন্দিতে ইন্টারনেট বন্ধের নেপথ্য কাহিনী নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার দিল্লিতে বসে আওয়ামী লীগ, দেশে থেকে জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও নিয়ে সতর্ক করলেন শায়খ সুদাইস

এনসিপিতে যোগ দিলো বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মী

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদ থেকে দুই শতাধিক নেতাকর্মী
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪০ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪০ সময়
এনসিপিতে যোগ দিলো বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মী

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদ থেকে দুই শতাধিক নেতাকর্মী দলটিতে যোগ দিয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম-এর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া তরুণরাও উপস্থিত ছিলেন। জেলা আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


সভাপতির বক্তব্যে মাহবুব আলম বলেন, চাঁদপুর থেকে নতুন ধরনের রাজনীতির সূচনা করতে চান তারা, যেখানে ব্যক্তি নয়, নাগরিকের অধিকারই প্রাধান্য পাবে। মুক্তিযোদ্ধা ও তরুণদের সঙ্গে নিয়ে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, এনসিপি দেশে গুণগত পরিবর্তন আনতে চায় এবং বিভিন্ন দল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান প্রমাণ করে যে মানুষ দলটির গণমুখী রাজনীতির প্রতি আস্থা রাখছে।


অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধা ও আন্দোলনকর্মীদের দলে অন্তর্ভুক্তি, যা পুরো আয়োজনকে আবেগঘন করে তোলে। যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন দলীয় নেতারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার