ঢাকা | |

ট্রাম্প ‘বেশি কথা বলেন’: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য প্রায়ই বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী হয়ে থাকে। শনিবার
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৭ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৭ সময়
ট্রাম্প ‘বেশি কথা বলেন’: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য প্রায়ই বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী হয়ে থাকে। শনিবার (১৮ এপ্রিল) আন্তালিয়া ডিপ্লোম্যাটিক ফোরাম-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ঘন ঘন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার প্রসঙ্গ টেনে খাতিবজাদেহ বলেন, “আমেরিকার পক্ষ থেকে অনেক কথা বলা হয়—কখনও তা বিভ্রান্তিকর, কখনও একে অপরের সঙ্গে সাংঘর্ষিক।”


তিনি আরও বলেন, এসব বক্তব্য আন্তর্জাতিক আইনের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা মূল্যায়নের দায়িত্ব শেষ পর্যন্ত মার্কিন জনগণের ওপরই বর্তায়। ইরানের অবস্থান তুলে ধরে তিনি জানান, ওয়াশিংটনের চাপের বিরুদ্ধে তেহরান প্রতিরোধ গড়ে তুলবে। তার ভাষায়, “আমরা কী করব, তা স্পষ্ট—আমরা বীরত্বের সঙ্গে আমাদের দেশকে রক্ষা করব, একটি প্রাচীন সভ্যতা হিসেবে।” এ সময় হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি। যুক্তরাষ্ট্র যেখানে ইরানের ওপর অবরোধ আরোপ করছে, সেখানে ইরান বরং ওই প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার চেষ্টা করছে বলে দাবি করেন খাতিবজাদেহ।


তিনি জানান, ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির সময় ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছিল। তবে এ জন্য আগে থেকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় থাকা প্রয়োজন। শেষে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এসব উদ্যোগকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।


সূত্র: আল-জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল