ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে দুপক্ষের সংঘর্ষ, জুতা ছোড়াছুড়ি হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম, বললেন ‘অসাধারণ’ যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি: সংসদে কৃষিমন্ত্রী ৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ সংবাদ: সংসদে হাসনাত ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ মাফিয়া ডনের স্ত্রী! নেটদুনিয়ায় ভাইরাল এআই সিরিজ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত: জামায়াতের প্রতিবাদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৯ এপ্রিল) থেকে
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৪ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৪ সময়
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত: জামায়াতের প্রতিবাদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৯ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হওয়ার পর দলটির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, নতুন দরে ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রোল ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এ ধরনের মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।


তিনি উল্লেখ করেন, জ্বালানির দাম বাড়ার ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ আয় না বাড়লেও ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বাড়বে, যা শেষ পর্যন্ত পণ্যের দামে প্রতিফলিত হবে। এতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। পাশাপাশি কৃষি খাতেও চাপ সৃষ্টি হবে—সেচ, পরিবহন ও কৃষি উপকরণের খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বাড়বে এবং তা খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।


বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে। সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনার আহ্বানও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়েও ভালো থাকবে মন!

লোডশেডিংয়েও ভালো থাকবে মন!