ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসির পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি এনসিপিতে যোগ দিলো বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মী সৌদি আরবে পৌঁছালেন ৪৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী স্মার্টফোন ও ইন্টারনেট থেকে দূরে থাকলেই ফিরবে মানসিক প্রশান্তি, বাড়বে মনোযোগ ট্রাম্প ‘বেশি কথা বলেন’: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাঠে বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় দেখলেন হলুদ কার্ড! জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত: জামায়াতের প্রতিবাদ আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে: দীপা খন্দকার বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের কেজি হিসেবে পশু কিনে কোরবানি; শরীয়তের বিধান কি?

দীর্ঘসময় সংসদ বয়কটে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার,
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১২ সময়
দীর্ঘসময় সংসদ বয়কটে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার, তবে দীর্ঘ সময় সংসদ বর্জন করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এবং এতে জনগণই তাদের অধিকার হারায়। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল সার্কিট হাউজে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


স্পিকার বলেন, ওয়াকআউট রাজনৈতিক চর্চার অংশ হলেও এটি যেন অতিরিক্ত বা দীর্ঘস্থায়ী না হয়, সে বিষয়ে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সরকারি দলকেও বিরোধী দলের জন্য সংসদে কার্যকর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, যেসব রাজনৈতিক দল অতীতে একসঙ্গে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। তা না হলে সুযোগসন্ধানীরা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে।


স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “দেশে এখন গণতন্ত্র সম্পর্কে জনগণ অনেক বেশি সচেতন। তাই ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসন প্রতিষ্ঠার সুযোগ নেই।” তিনি আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দল উভয়ই জনগণের অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখবে।


এর আগে ভোলা সফর শেষে বরিশাল সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়েদুল হক চাঁন। উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী