ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জব্দ করা জাহাজ যুক্তরাষ্ট্র ফেরত না দিলে পাল্টা ব্যবস্থা নেবে ইরান ‘আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি’ যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট দুই বছর মানবিক পড়ে পরীক্ষার ২ দিন আগে জানলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী! সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু ৪ নারী স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৫ সময়
সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন দাম রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে। শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন দাম কার্যকর হওয়ার পর দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশককে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে।


নতুন সমন্বয় অনুযায়ী, ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে (লিটারে ১৫ টাকা বৃদ্ধি)। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে (লিটারে ১৮ টাকা বৃদ্ধি)। অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে (লিটারে ২০ টাকা বৃদ্ধি) এবং পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে (লিটারে ১৯ টাকা বৃদ্ধি)। এতে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং সাধারণ ভোক্তা পর্যায়ে ব্যয় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় এনে সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ