ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে দুপক্ষের সংঘর্ষ, জুতা ছোড়াছুড়ি হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম, বললেন ‘অসাধারণ’ যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি: সংসদে কৃষিমন্ত্রী ৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ সংবাদ: সংসদে হাসনাত ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ মাফিয়া ডনের স্ত্রী! নেটদুনিয়ায় ভাইরাল এআই সিরিজ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায়

মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়
মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। তাদের দাবি, ওয়াশিংটন যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়নি। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, কিছু নৌযান প্রণালি অতিক্রম করলেও যুক্তরাষ্ট্রের অবরোধ এখনো বহাল রয়েছে। এ অবস্থায় এই প্রণালির দিকে অগ্রসর হওয়া যেকোনো নৌযানকে ‘শত্রুর সহযোগী’ হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে তারা।


অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ করে যুক্তরাষ্ট্রকে কোনোভাবে চাপ বা ব্ল্যাকমেইল করা যাবে না। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকবে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেন, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে সব বাণিজ্যিক নৌযানের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা হয়েছে। তবে একইসঙ্গে উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানান, কাঠামোগত সমঝোতা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনা শুরু সম্ভব নয়।


এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবগুলো বর্তমানে মূল্যায়ন করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই জলপথে উত্তেজনা আরও বাড়তে পারে।


সূত্র: আল–জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়েও ভালো থাকবে মন!

লোডশেডিংয়েও ভালো থাকবে মন!