ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে দুপক্ষের সংঘর্ষ, জুতা ছোড়াছুড়ি হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম, বললেন ‘অসাধারণ’ যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি: সংসদে কৃষিমন্ত্রী ৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ সংবাদ: সংসদে হাসনাত ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ মাফিয়া ডনের স্ত্রী! নেটদুনিয়ায় ভাইরাল এআই সিরিজ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায়

কিশোর গ্যাংয়ের হামলায় ত্রিপুরা সম্প্রদায়ের মহোৎসব পণ্ড, আহত ৬

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠান কিশোর গ্যাংয়ের হামলায় পণ্ড হয়ে গেছে। এ
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩২ সময়
কিশোর গ্যাংয়ের হামলায় ত্রিপুরা সম্প্রদায়ের মহোৎসব পণ্ড, আহত ৬

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠান কিশোর গ্যাংয়ের হামলায় পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামের গলাচিপা খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই সম্প্রদায়ের মধ্যটিলা ত্রিপুরাপাড়া থেকে আসা কয়েকজন কিশোর অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে দুই পক্ষের সমাজপতিরা বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে পরিস্থিতি কিছু সময়ের জন্য শান্ত হয়।


তবে বিকেলে খামারপাড়া সমাজের সরদার সেকান্ত ত্রিপুরা ও তার সহযোগীরা মধ্যটিলা সমাজের সরদার নিকেন্দ্র ত্রিপুরার সঙ্গে দেখা করতে গেলে পুনরায় সংঘর্ষ বাধে। সংঘর্ষে খামারপাড়া এলাকার রূপ কুমার ত্রিপুরা (২৬), পঞ্চ কুমার ত্রিপুরা (৩২), রিফন ত্রিপুরা (২৫), সহেল ত্রিপুরা (২২), আলোমতি ত্রিপুরা (৩৫) এবং মধ্যটিলা সমাজের পুকতি ত্রিপুরা (৪৮)সহ অন্তত ৬ জন আহত হন।


খামারপাড়া সমাজের সরদার সেকান্ত ত্রিপুরা অভিযোগ করে জানান, বিকেল তিনটার দিকে কয়েকজন কিশোর মদ্যপ অবস্থায় অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং উপস্থিত নারীদের উত্ত্যক্ত করার চেষ্টা করে। বিষয়টি সমাধানের চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হয়।


স্থানীয়রা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তবে ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে চান না। মধ্যটিলা ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি বৈশ্য কুমার ত্রিপুরা বলেন, ধর্মীয় অনুষ্ঠানে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। তারা সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন, প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া হবে।


এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়েও ভালো থাকবে মন!

লোডশেডিংয়েও ভালো থাকবে মন!