ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা শাহজালালে আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার, দেখছেন অস্থিতিশীল করার ষড়যন্ত্র বিটিআরসি কর্মকর্তার জবানবন্দিতে ইন্টারনেট বন্ধের নেপথ্য কাহিনী নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার দিল্লিতে বসে আওয়ামী লীগ, দেশে থেকে জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও নিয়ে সতর্ক করলেন শায়খ সুদাইস

আগুনে পুড়ে গেলো পুরো স্কুল

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘কলাবাড়ী উচ্চ বিদ্যালয়’ নামে একটি বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৮ সময়
আগুনে পুড়ে গেলো পুরো স্কুল

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘কলাবাড়ী উচ্চ বিদ্যালয়’ নামে একটি বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ জানায়, ভবনের পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো টিনশেড ভবনে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ক্লাসরুম, শিক্ষক কক্ষ, অফিস, কম্পিউটার, আইপিএসসহ সকল আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়। ঘটনার সময় স্কুলে কেউ উপস্থিত না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


প্রধান শিক্ষক মো. আবদুল কাদের জানান, রবিবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। কিন্তু আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় এখন প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। জানা গেছে, ২০২২ সালে খাগড়াছড়ির তৎকালীন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইফতেখার উদ্দিন আরাফাতের উদ্যোগে দুর্গম কালাবাড়ী এলাকায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাদের পৌঁছানোর আগেই পুরো স্কুল ভবন পুড়ে যায় বলে জানিয়েছেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।


ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার