ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম, বললেন ‘অসাধারণ’ যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি: সংসদে কৃষিমন্ত্রী ৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ সংবাদ: সংসদে হাসনাত ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ মাফিয়া ডনের স্ত্রী! নেটদুনিয়ায় ভাইরাল এআই সিরিজ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার জামিনে বেরিয়ে ভাইয়ের পা কর্তন, এক বছর পর ভাতিজাকে হত্যা রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় নয়: প্রতিমন্ত্রী মীর হেলাল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

ববি হাজ্জাজ বলেছেন, আগামী বছরে নির্ধারিত সময়েই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভবিষ্যতে এ প্রক্রিয়া নিয়মিতভাবে চালু রাখা
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩১ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩১ সময়
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

ববি হাজ্জাজ বলেছেন, আগামী বছরে নির্ধারিত সময়েই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভবিষ্যতে এ প্রক্রিয়া নিয়মিতভাবে চালু রাখা হবে। শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর যাত্রাবাড়ী-এ পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, গত বছর অন্তর্বর্তী সরকারের সময় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে আবারও এ পরীক্ষা চালু করেছে। তিনি আরও বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ তৈরি করে এবং এটি শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই ভবিষ্যতেও এটি বন্ধ করা হবে না বরং নিয়মিতভাবে আয়োজন করা হবে।


ববি হাজ্জাজ জানান, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার নীতিমালা, অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির পরিমাণ পুনর্বিবেচনা করা হবে। কোচিং বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি দীর্ঘদিনের সমস্যা এবং সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। খুব শিগগিরই কোচিং নিয়ন্ত্রণে পাইলট প্রকল্প চালু করা হবে বলেও তিনি জানান।


স্কুল অবকাঠামো উন্নয়ন বিষয়ে তিনি বলেন, শ্রেণিকক্ষ বৃদ্ধি, ওয়াশরুম নির্মাণ, ফার্নিচার পরিবর্তনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পরিদর্শনের সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়েও ভালো থাকবে মন!

লোডশেডিংয়েও ভালো থাকবে মন!