ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক জলসীমায় ইরানের জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী জ্বালানির মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ জানালো মালিক সমিতি কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত: দেবপ্রিয় ভট্টাচার্য আইএমএফের ঋণের কাছে দেশের মানুষ জিম্মি: অর্থ উপদেষ্টা চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ‘উদ্যোক্তা হান্ট’ বাছাই পর্ব অনুষ্ঠিত ১ কোটি অতিরিক্ত পাঠ্যবইয়ের চাহিদা, নেপথ্যে শিক্ষা অফিসারদের বাণিজ্য

ছয় ম্যাচ শেষে জয়শূন্য কলকাতা, গড়লো লজ্জার রেকর্ড

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ চরম হতাশার মধ্য দিয়ে সময় পার করছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ৬ ম্যাচ
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৮ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৮ সময়
ছয় ম্যাচ শেষে জয়শূন্য কলকাতা, গড়লো লজ্জার রেকর্ড

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ চরম হতাশার মধ্য দিয়ে সময় পার করছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ৬ ম্যাচ খেলেও এখনও জয়শূন্য রয়েছে শাহরুখ খান-এর মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি। শুক্রবার (১৭ এপ্রিল) গুজরাট টাইটান্স-এর কাছে ৫ উইকেটে হারের পর নতুন লজ্জার নজির গড়েছে কলকাতা।


আইপিএলের ইতিহাসে পঞ্চম দল হিসেবে কোনো একটি মৌসুমের প্রথম ৬টি ম্যাচেই জয়হীন থাকলো কেকেআর। এর আগে ২০১২ সালে ডেকান চার্জার্স প্রথম দল হিসেবে এমন রেকর্ড গড়েছিল। এরপর ২০১৩ সালে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস), ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ান্স একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল।


এদিকে ইডেন গার্ডেন্স-এ পাঞ্জাব কিংসের বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১ পয়েন্ট পেলেও বাকি পাঁচ ম্যাচেই হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে কলকাতার। ফলে ৬ ম্যাচ শেষে জয়শূন্য থেকে পয়েন্ট টেবিলের তলানিতে, অর্থাৎ ১০ নম্বরে অবস্থান করছে দলটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী