ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তেলের দাম বৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির আন্তর্জাতিক জলসীমায় ইরানের জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী জ্বালানির মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ জানালো মালিক সমিতি কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত: দেবপ্রিয় ভট্টাচার্য আইএমএফের ঋণের কাছে দেশের মানুষ জিম্মি: অর্থ উপদেষ্টা চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ‘উদ্যোক্তা হান্ট’ বাছাই পর্ব অনুষ্ঠিত

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ১৭ জেলে আটক, ১৪ জনের কারাদণ্ড

চাঁদপুর-এর পদ্মা-মেঘনা অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অভিযোগে ১৭ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৪
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৬ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৬ সময়
চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ১৭ জেলে আটক, ১৪ জনের কারাদণ্ড

চাঁদপুর-এর পদ্মা-মেঘনা অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অভিযোগে ১৭ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।


জানা যায়, আটক জেলেদের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ, তানভীর রাব্বী, সাজিদ হক ও দিপংকর বাড়ৈ কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


মৎস্য কর্মকর্তা জানান, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদী-এর অভয়াশ্রম এলাকায় অভিযান চালানো হয়। এতে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌ পুলিশের যৌথ অংশগ্রহণ ছিল।


অভিযানে জাটকা ধরার সময় হাতে-নাতে ১৭ জেলেকে আটক করা হয়। এ সময় তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি জাটকা জব্দ করা হয়। পরে পৃথক চারটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জনকে ১৫ দিন করে কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।


জব্দকৃত জাল ও নৌকা কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে এবং জব্দ জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা অংশ নেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী