ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিক্ষা বিস্তার ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা তেলের দাম বৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির আন্তর্জাতিক জলসীমায় ইরানের জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী জ্বালানির মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ জানালো মালিক সমিতি কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত: দেবপ্রিয় ভট্টাচার্য আইএমএফের ঋণের কাছে দেশের মানুষ জিম্মি: অর্থ উপদেষ্টা চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

জ্বালানি-সংকটে চট্টগ্রামে বন্ধ ১০ বিদ্যুৎকেন্দ্র, ভোগান্তিতে নগরবাসী

তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ ও পানির সংকটে চরম ভোগান্তিতে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। জ্বালানি ও গ্যাস সংকটের কারণে এখানকার
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময়
জ্বালানি-সংকটে চট্টগ্রামে বন্ধ ১০ বিদ্যুৎকেন্দ্র, ভোগান্তিতে নগরবাসী

তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ ও পানির সংকটে চরম ভোগান্তিতে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। জ্বালানি ও গ্যাস সংকটের কারণে এখানকার ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টি বর্তমানে বন্ধ রয়েছে। চট্টগ্রাম সিস্টেম কন্ট্রোল (স্কাডা) সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টায় বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১ হাজার ২৯১ মেগাওয়াট, কিন্তু সরবরাহ ছিল প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াটের কাছাকাছি। ফলে দিনের শুরুতেই বড় ধরনের লোডশেডিং করতে হয়।


বর্তমানে গ্যাস সংকটের কারণে রাউজান ১ ও ২, মাতারবাড়ী কয়লাভিত্তিক কেন্দ্র, জুলধা ইউনিটসহ একাধিক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ রয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রেরও বেশ কিছু ইউনিট উৎপাদন বন্ধ অবস্থায় আছে। এছাড়া বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট এবং শিকলবাহা কেন্দ্রের ওপর নির্ভর করেই এখন চট্টগ্রামের বিদ্যুৎ সরবরাহ টিকে আছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে নগরের চকবাজার, বহদ্দারহাট, আগ্রাবাদ, হালিশহর ও বাকলিয়া এলাকায় দিনে ৪ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এতে ওয়াসার পানি সরবরাহও ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে।


স্থানীয় বাসিন্দারা বলছেন, বিদ্যুৎ না থাকায় গরমে বসবাস করা কঠিন হয়ে পড়েছে, পাশাপাশি পানি না পাওয়ায় দৈনন্দিন জীবন থমকে গেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রাম স্কাডা বিভাগের প্রকৌশলী ফাহমিদা জামান জানান, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় একাধিক কেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে, ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।


সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, গরম আরও বাড়লে বিদ্যুতের চাহিদা আরও বৃদ্ধি পাবে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী