ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত: দেবপ্রিয় ভট্টাচার্য আইএমএফের ঋণের কাছে দেশের মানুষ জিম্মি: অর্থ উপদেষ্টা চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ‘উদ্যোক্তা হান্ট’ বাছাই পর্ব অনুষ্ঠিত ১ কোটি অতিরিক্ত পাঠ্যবইয়ের চাহিদা, নেপথ্যে শিক্ষা অফিসারদের বাণিজ্য সংকট পিছু ছাড়ছে না হাওরের কৃষকের হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব

হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

দীর্ঘ অনিশ্চয়তা ও অপেক্ষার পর অবশেষে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা।
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

দীর্ঘ অনিশ্চয়তা ও অপেক্ষার পর অবশেষে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। শুক্রবার রাতে পারস্য উপসাগর থেকে নোঙর তুলে জাহাজটি হরমুজ প্রণালি-এর দিকে যাত্রা শুরু করে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক নিশ্চিত করেছেন, বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালিতে প্রবেশ করে। পরিস্থিতি অনুকূলে থাকলে শনিবার ভোরের মধ্যেই এটি প্রণালি অতিক্রম করতে পারে।


জাহাজটি বর্তমানে ঘণ্টায় প্রায় ৯ নটিক্যাল মাইল গতিতে এগিয়ে চলছে। এর আগে পারস্য উপসাগরে অবস্থানরত শত শত বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করে, যার মধ্যে প্রথম সারিতেই ছিল এই বাংলাদেশি জাহাজ। জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, কোনো ধরনের বাধা না থাকায় তারা স্বাভাবিক গতিতে অগ্রসর হচ্ছেন। এর আগে ২ ফেব্রুয়ারি থেকে জাহাজটি পারস্য উপসাগরে অবস্থান করছিল। দুই দফা চেষ্টা করেও প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় এটি দীর্ঘ সময় আটকে ছিল। পরে প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে জাহাজটি উপসাগরেই অপেক্ষায় ছিল।


জাহাজের প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, হরমুজ পার হওয়ার পর জাহাজটির পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দর। বর্তমানে জাহাজে থাকা ৩১ জন নাবিক নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী