ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত: দেবপ্রিয় ভট্টাচার্য আইএমএফের ঋণের কাছে দেশের মানুষ জিম্মি: অর্থ উপদেষ্টা চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ‘উদ্যোক্তা হান্ট’ বাছাই পর্ব অনুষ্ঠিত ১ কোটি অতিরিক্ত পাঠ্যবইয়ের চাহিদা, নেপথ্যে শিক্ষা অফিসারদের বাণিজ্য সংকট পিছু ছাড়ছে না হাওরের কৃষকের হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব

ইনজুরির কারণে ম্যাচ খেলা হয়নি মোস্তাফিজের

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য মোস্তাফিজুর রহমান ইনজুরির কারণে নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামতে
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়
ইনজুরির কারণে ম্যাচ খেলা হয়নি মোস্তাফিজের

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য মোস্তাফিজুর রহমান ইনজুরির কারণে নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামতে পারেননি। জানা গেছে, ম্যাচ শুরুর আগে ওয়ার্ম-আপের সময় তার ডান হাঁটুতে সামান্য অস্বস্তি দেখা দেয়। ফলে তাকে শেষ মুহূর্তে একাদশ থেকে বাদ দেওয়া হয়। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


টিম অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল জানান, ঝুঁকি এড়াতেই মোস্তাফিজকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গুরুতর ইনজুরি না হওয়ায় আশা করা হচ্ছে, দ্বিতীয় ওয়ানডেতে তিনি ফিরতে পারেন। মোস্তাফিজের জায়গায় একাদশে সুযোগ পান আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। দীর্ঘ ১৭ মাস পর ওয়ানডে দলে ফিরে তিনি দারুণ পারফরম্যান্স দেখান।


১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ২৭ রান দিয়ে ২ উইকেট নেন শরীফুল। পুরো স্পেলে তিনি ৪২টি ডট বল করেন, যা দলের বোলিং আক্রমণে বড় ভূমিকা রাখে। এর আগে তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ শিবির এখন মোস্তাফিজের দ্রুত ফিট হয়ে দ্বিতীয় ম্যাচে ফেরার অপেক্ষায় রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী