ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে দুপক্ষের সংঘর্ষ, জুতা ছোড়াছুড়ি হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম, বললেন ‘অসাধারণ’ যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি: সংসদে কৃষিমন্ত্রী ৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ সংবাদ: সংসদে হাসনাত ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ মাফিয়া ডনের স্ত্রী! নেটদুনিয়ায় ভাইরাল এআই সিরিজ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে স্থানান্তরের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময়
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে স্থানান্তরের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো অবস্থাতেই এই ইউরেনিয়াম দেশের বাইরে নেওয়া হবে না।


ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ এবং এটি ইরানের ভূখণ্ডের মতোই সংরক্ষিত। তার ভাষায়, এই সম্পদ কোনোভাবেই অন্য দেশে স্থানান্তর করা হবে না।


এর আগে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যৌথভাবে বড় যন্ত্র ব্যবহার করে পারমাণবিক অবশিষ্টাংশ সংগ্রহ করে তা যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। তবে এই মন্তব্যকে বাস্তবতা-বিবর্জিত বলে মনে করছে তেহরান। ইরানি পক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ ধরনের কোনো উদ্যোগ বা চুক্তিতে তারা সম্মতি দেয়নি এবং ভবিষ্যতেও দেওয়ার কোনো সম্ভাবনা নেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়েও ভালো থাকবে মন!

লোডশেডিংয়েও ভালো থাকবে মন!