ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জ্বালানির মূল্যবৃদ্ধি করায় সরকারকে সাধুবাদ জানালো মালিক সমিতি কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত: দেবপ্রিয় ভট্টাচার্য আইএমএফের ঋণের কাছে দেশের মানুষ জিম্মি: অর্থ উপদেষ্টা চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ‘উদ্যোক্তা হান্ট’ বাছাই পর্ব অনুষ্ঠিত ১ কোটি অতিরিক্ত পাঠ্যবইয়ের চাহিদা, নেপথ্যে শিক্ষা অফিসারদের বাণিজ্য সংকট পিছু ছাড়ছে না হাওরের কৃষকের

বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন দেখে অবাক ফক্সক্রফট

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময়
বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন দেখে অবাক ফক্সক্রফট

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো সূচনা করলেও শেষ পর্যন্ত ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। এক পর্যায়ে ২৫তম ওভারের মধ্যেই অর্ধেকের বেশি রান তুলে ফেলেছিল বাংলাদেশ। তবে পরবর্তী সময়ে ধীরগতির ব্যাটিং ও মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি।


ম্যাচ শেষে বাংলাদেশের ব্যাটিং ধস নিয়ে বিস্ময় প্রকাশ করেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। তিনি বলেন, উইকেট কিছুটা ধীরগতির হয়ে যাওয়ায় স্পিনার ও পেসাররা সুবিধা পেয়েছে। তার মতে, বাংলাদেশ শেষ দিকে আক্রমণাত্মক হওয়ার সুযোগ থাকলেও দ্রুত উইকেট পতনের কারণে ম্যাচের চিত্র বদলে যায়। ফক্সক্রফট আরও বলেন, বাংলাদেশ জয়ের খুব কাছাকাছি ছিল এবং শেষ উইকেট না পড়া পর্যন্ত ম্যাচে তারা ছিল। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে নিউজিল্যান্ড সময়মতো উইকেট নিতে সক্ষম হয়েছে।


এদিকে বাংলাদেশের ওপেনার সাইফ হাসান জানান, উইকেট ছিল চ্যালেঞ্জিং এবং কিছুটা অসমান আচরণ করছিল। তবে তিনি স্বীকার করেন, অজুহাত নয় বরং নিজেদের পারফরম্যান্স উন্নত করাই এখন প্রধান লক্ষ্য। চ্যালেঞ্জিং কন্ডিশনের এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বড় জয় হাতছাড়া করে বাংলাদেশ, ফলে সিরিজে পিছিয়ে পড়লো টাইগাররা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী