ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ: শিবির সভাপতি স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—নাকচ করল ডাউনিং স্ট্রিট তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই

আগামী ২ মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না: মনির হোসেন চৌধুরী

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৬ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৬ সময়
আগামী ২ মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না: মনির হোসেন চৌধুরী

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানিয়েছেন, চলতি এপ্রিল মাসসহ আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হবে না। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মনির হোসেন চৌধুরী বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। আগামী মাসগুলোতেও এ পরিস্থিতি বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, প্রতি মাসেই জ্বালানির দাম সমন্বয় করা হয় এবং পরিস্থিতি বিবেচনায় আগামী মাসের দাম নির্ধারণ করা হবে। পেট্রোল পাম্পে ভিড় প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার বাইরে এমন পরিস্থিতি নেই। ঢাকায় কিছুটা চাপ থাকলেও প্যানিক বায়িংয়ের কোনো প্রয়োজন নেই। গত বছরের মতোই সমপরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে।


শিল্প খাতে ডিজেলের কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি। চাহিদা অনুযায়ী তালিকা ধরে জ্বালানি সরবরাহ করা হচ্ছে এবং বেসরকারিভাবে বিপুল পরিমাণ জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মার্চ ও এপ্রিল মাসে অপরিশোধিত তেল আমদানি সম্ভব হয়নি। তবে এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে ভিন্ন রুটে সৌদি আরব থেকে তেল আসার কথা রয়েছে। এদিকে ইস্টার্ন রিফাইনারিতে বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন জ্বালানি পরিশোধন করা হয়, যা দেশের মোট চাহিদার একটি অংশ পূরণ করে।


সূত্র: সচিবালয় ব্রিফিং

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল