ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা শাহজালালে আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার, দেখছেন অস্থিতিশীল করার ষড়যন্ত্র বিটিআরসি কর্মকর্তার জবানবন্দিতে ইন্টারনেট বন্ধের নেপথ্য কাহিনী নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার দিল্লিতে বসে আওয়ামী লীগ, দেশে থেকে জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

দেশে ফিরে বিমানবন্দর থেকেই আটক সাবেক ছাত্রলীগ নেতা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা লায়ন স্বপনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৯ সময়
দেশে ফিরে বিমানবন্দর থেকেই আটক সাবেক ছাত্রলীগ নেতা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা লায়ন স্বপনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সৌদি আরব থেকে দেশে ফেরার পরপরই তাকে আটক করা হয়। তিনি চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর লায়ন স্বপন কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে তিনি সৌদি আরবে অবস্থানরত তার দুই ভাইয়ের কাছে চলে যান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফেরার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে শনাক্ত করে হেফাজতে নেয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার অভিযোগে দায়ের করা মামলা উল্লেখযোগ্য।


চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানবন্দর পুলিশ তাকে আটক করার পর চাটখিল থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে তাকে গ্রহণের জন্য একটি দল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


সূত্র: স্থানীয় পুলিশ ও চাটখিল থানা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার