ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

কুষ্টিয়ায় পীর শামীম হত্যায় জামায়াত নেতার বিরুদ্ধে মামলা, দলের প্রতিবাদ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আলোচিত পীর আব্দুর রহমান ওরফে শ্রী শামীম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াতে ইসলামীকে জড়িয়ে সংবাদ প্রকাশের
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫২ সময়
কুষ্টিয়ায় পীর শামীম হত্যায় জামায়াত নেতার বিরুদ্ধে মামলা, দলের প্রতিবাদ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আলোচিত পীর আব্দুর রহমান ওরফে শ্রী শামীম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াতে ইসলামীকে জড়িয়ে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. বেলাল উদ্দীন এবং সেক্রেটারি ডা. মো. আব্দুল্লাহ আল নোমান এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা দাবি করেন, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘প্রথম আঘাত করে জামায়াত কর্মী’ শিরোনামের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের মতে, ফিলিপনগর এলাকায় সংঘটিত এই হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক ঘটনার অংশ নয় এবং এতে দলীয় কোনো নেতা বা কর্মীর সম্পৃক্ততা নেই।


নেতারা আরও বলেন, এটি একটি আকস্মিক ঘটনা হলেও একটি বিশেষ মহলের ইন্ধনে পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামীকে এতে জড়ানো হচ্ছে। তারা দাবি করেন, মামলায় যেসব ব্যক্তির নাম এসেছে, তা প্রকৃত ঘটনার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক কুষ্টিয়া জেলা শিবির সভাপতি ও দৌলতপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খাজা আহম্মেদকে প্রধান আসামি এবং রাজিব মিস্ত্রিকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এছাড়া মামলায় বাংলাদেশ খেলাফত মজলিশের স্থানীয় নেতা আসাদুজ্জামান আসাদ এবং মাদ্রাসা শিক্ষক সিহাবের নামও রয়েছে।


তবে জামায়াত নেতারা দাবি করেন, অভিযুক্ত খাজা আহম্মেদ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন এবং তিনি ঘটনার সময় সমাধানের উদ্যোগ নিয়েছিলেন। তারা আরও বলেন, তিনি ঘটনার খবর পেয়ে পীরের পরিবারকে সতর্কও করেছিলেন এবং পরবর্তীতে মরদেহ হস্তান্তর পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহার ও সংশোধনের অনুরোধ জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার