ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা শাহজালালে আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার, দেখছেন অস্থিতিশীল করার ষড়যন্ত্র বিটিআরসি কর্মকর্তার জবানবন্দিতে ইন্টারনেট বন্ধের নেপথ্য কাহিনী নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার দিল্লিতে বসে আওয়ামী লীগ, দেশে থেকে জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও নিয়ে সতর্ক করলেন শায়খ সুদাইস

আজ তাপপ্রবাহের এলাকা আরও বাড়তে পারে

চৈত্রের শেষ থেকে শুরু হওয়া তীব্র গরম বৈশাখের শুরুতেও কমেনি, বরং আরও বাড়ছে এর তীব্রতা। সারাদেশজুড়ে প্রচণ্ড তাপদাহে
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৪ সময়
আজ তাপপ্রবাহের এলাকা আরও বাড়তে পারে

চৈত্রের শেষ থেকে শুরু হওয়া তীব্র গরম বৈশাখের শুরুতেও কমেনি, বরং আরও বাড়ছে এর তীব্রতা। সারাদেশজুড়ে প্রচণ্ড তাপদাহে জনজীবনে সৃষ্টি হয়েছে চরম অস্বস্তি ও হাঁসফাঁস অবস্থা। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ বুধবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে সংস্থাটি জানায়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ চলমান থাকবে এবং তা আরও বিস্তৃত হতে পারে। একইসঙ্গে দেশের বিভিন্ন এলাকায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।


গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, যা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পাবনার ঈশ্বরদী, সিরাজগঞ্জের বাঘাবাড়ী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার কুমারখালী ও যশোরে তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাজধানী ঢাকাতেও গরমের তীব্রতা ছিল উল্লেখযোগ্য, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বৈশাখের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে এবং আগামী দিনে এর বিস্তার আরও বাড়তে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার