ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

রাজধানীতে হাসপাতালে চাঁদাবাজি: চার আসামির ৪ দিনের রিমান্ড

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে
  • আপলোড সময় : ১৩ এপ্রিল ২০২৬, বিকাল ৫:৩৩ সময়
  • আপডেট সময় : ১৩ এপ্রিল ২০২৬, বিকাল ৫:৩৩ সময়
রাজধানীতে হাসপাতালে চাঁদাবাজি: চার আসামির ৪ দিনের রিমান্ড

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চার আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তাদের ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিচারক এই রিমান্ডের আদেশ দেন। এর আগে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, মামলার প্রধান আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিস্তারিত পরিচয় জানানো হবে।


অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার (১০ এপ্রিল) একদল ব্যক্তি যুবদল নেতার পরিচয় দিয়ে হাসপাতালে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের ইনচার্জ আবু হানিফ শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় নেতারা হাসপাতালে গিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


উল্লেখ্য, সিকেডি হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. কামরুল ইসলাম একজন খ্যাতনামা কিডনি বিশেষজ্ঞ। তিনি স্বল্প খরচে কিডনি প্রতিস্থাপন সেবা দিয়ে আসছেন এবং বহু সফল প্রতিস্থাপন সম্পন্ন করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি