ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নিতে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। ইরানি
  • আপলোড সময় : ১১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময়
আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নিতে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে প্রতিনিধিদলটি ইসলামাবাদে পৌঁছায়। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, এ দলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ কয়েকজন শীর্ষ আইনপ্রণেতা।


অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার।


বিশ্লেষকদের মতে, এই বৈঠক মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিতে পারে।


সূত্র: আল জাজিরা ও ডন

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি