দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা ছুটিতে যাচ্ছে। বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এ ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। এই ছুটির পেছনে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ উৎসব—১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ। এসব উপলক্ষে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানসহ সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে, এর আগে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট পাঁচ দিনের টানা বন্ধ মিলছে। ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এটি একটি দীর্ঘ বিরতিতে পরিণত হয়েছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে নোটিশ জারি করে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শ্রেণিকক্ষ কার্যক্রম আবার শুরু হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন