ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

মুরগির বিষ্ঠা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গ্রেপ্তার ৪

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মুরগির বিষ্ঠা বিতরণের বিষয়কে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামী ও
  • আপলোড সময় : ৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৭ সময়
  • আপডেট সময় : ৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৭ সময়
মুরগির বিষ্ঠা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গ্রেপ্তার ৪

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মুরগির বিষ্ঠা বিতরণের বিষয়কে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মধ্যরাতের দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজারে হামলার সময় হাতবোমা বিস্ফোরণ ঘটে। একই সঙ্গে ব্যাংকের তালা ভেঙে পাঁচ লাখ টাকা লুট, প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।


ফুলবাড়ীয়া থানার এসআই লিটন জানান, বৃহস্পতিবার রাতে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও কোম্পানি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে সিপি বাংলাদেশ-৫ কোম্পানিতে মুরগির বিষ্ঠা উৎপাদন করা হচ্ছে। স্থানীয় রাজনৈতিক পরিবর্তনের পর বিতরণ নিয়ে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধি পায়।


এই ঘটনায় হামলা ও লুটপাটের অভিযোগে বিএনপি ও স্থানীয়রা মানববন্ধনও করেছেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেন, ‘এটি একটি সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম। জড়িতদের আইনের আওতায় আনা হোক।’


অন্যদিকে, ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, এ ঘটনায় তাদের কোনো নেতাকর্মী জড়িত নয়। তদন্ত কমিটি ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার