ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির জালে এক হালি গোল দিয়ে জয় পেলো স্পেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ: শিবির সভাপতি স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—নাকচ করল ডাউনিং স্ট্রিট তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

ফলাফল শিটে আগাম স্বাক্ষর নেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর

বগুড়া-৬ সদর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল অভিযোগ করেছেন, নির্বাচনী ফলাফল শিটে আগাম
  • আপলোড সময় : ৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৩ সময়
  • আপডেট সময় : ৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৩ সময়
ফলাফল শিটে আগাম স্বাক্ষর নেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর

বগুড়া-৬ সদর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল অভিযোগ করেছেন, নির্বাচনী ফলাফল শিটে আগাম স্বাক্ষর নেওয়া হয়েছে এবং ভোটের পরিবেশে ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কিছু নির্বাচনী কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতদুষ্ট এবং দলীয় প্রিসাইডিং কর্মকর্তাকে একটি নির্দিষ্ট দলের প্রতি দুর্বলভাবে নিয়োগ দেওয়া হয়েছে।”


সোহেল আরও অভিযোগ করেন, নামুজা এলাকায় তার কর্মীকে মারধর করা হয়েছে এবং পাঁচবাড়িয়া এলাকায় নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া কয়েকটি কেন্দ্রে তার সমর্থকদের তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি বলেন, “নারী ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রগুলোতে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট কিছু কেন্দ্রে ফলাফল প্রভাবিত করার জন্য ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে।”


অন্যদিকে রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানান, জামায়াত প্রার্থীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, “যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে, আমরা তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে