ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

সুনামগঞ্জে ২ গ্রামের পৃথক সংঘর্ষে দুইজন নিহত

সুনামগঞ্জের দিরাই এলাকায় বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় দুটি পৃথক গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন এবং
  • আপলোড সময় : ৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়
সুনামগঞ্জে ২ গ্রামের পৃথক সংঘর্ষে দুইজন নিহত

সুনামগঞ্জের দিরাই এলাকায় বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় দুটি পৃথক গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রথম ঘটনাটি ঘটে রফিনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জিহাদের পক্ষের লোকজন ও শফিক মিয়ার পক্ষের লোকজনের মধ্যে হাঁস খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটি শুরু হয়। পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এতে শফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।


অপরদিকে একই ইউনিয়নের সাদিরপুর গ্রামে ধান শুকানোর খলার (মাঠ) রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহাদ নূর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানী তালুকদার দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দিরাই থানার পুলিশের ওসি এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। বর্তমানে দুই গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাগুলোর বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার