ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

১০ মিনিটে লেবাননের ১০০ স্থাপনায় ব্যাপক হামলা, নিহত ২৫৪

যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও লেবাননজুড়ে বুধবার (৯ এপ্রিল) ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র
  • আপলোড সময় : ৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪২ সময়
১০ মিনিটে লেবাননের ১০০ স্থাপনায় ব্যাপক হামলা, নিহত ২৫৪

যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও লেবাননজুড়ে বুধবার (৯ এপ্রিল) ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ১০ মিনিটের মধ্যে লেবাননের শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়, যা চলমান সংঘাতের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে।


প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ এই হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮৩৭ জন। হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।


লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম অভিযোগ করে বলেন, হামলায় শান্তিপূর্ণ ও নিরস্ত্র সাধারণ মানুষ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে বহু আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।


অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে সমর্থন জানালেও লেবাননকে ওই চুক্তির বাইরে রাখা হয়েছে।


তিনি আরও দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর লক্ষ্য হচ্ছে ইরানকে এমন অবস্থানে নেওয়া, যাতে দেশটি ভবিষ্যতে কোনো ধরনের পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসী হুমকি সৃষ্টি করতে না পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’