মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজ বিশ্ব শান্তির জন্য একটি বড় দিন। তিনি এ মন্তব্য করেছেন ইরানের সঙ্গে দুই সপ্তাহের জন্য শর্তসাপেক্ষে যুদ্ধবিরতির পর। বুধবার (৮ এপ্রিল) টাইমস অব ইসরায়েল এর লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কারণ তারা এটি চেয়েছিল এবং ক্লান্ত। এছাড়া হরমুজ প্রণালিতে যানজট নিরসনে যুক্তরাষ্ট্র সাহায্য করবে বলে জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি।
রাতভর উদ্বেগ ও উৎকণ্ঠার পর, মঙ্গলবার রাতেই যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তাৎক্ষণিকভাবে কমতে শুরু করেছে। ট্রাম্প উল্লেখ করেছেন, যুদ্ধবিরতি কার্যকর হবে যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলোকে ‘সম্পূর্ণ ও নিরাপদভাবে’ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন