ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

গাজীপুরে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, নারীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট

গাজীপুরের পিরুজালী এলাকায় গভীর রাতে ডাকাতির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ডাকাত দল টাকা, স্বর্ণালংকার ও
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৭ সময়
গাজীপুরে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, নারীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট

গাজীপুরের পিরুজালী এলাকায় গভীর রাতে ডাকাতির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ডাকাত দল টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে চলে গেছে। নিহত নারী আসমা আক্তার (৫৫) স্থানীয় বাসিন্দা আনিসুর রহমানের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে এবং পুত্রবধূ আরিফা আক্তারের হাত-পা বেঁধে রাখে। প্রতিবাদ করলে আসমা আক্তারের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তারা বাড়ি থেকে প্রায় তিন লাখ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।


পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, “মধ্যরাতে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাধা দেওয়ায় এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাতেরা।”


জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কর জানিয়েছেন, “আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এটি ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা, সে বিষয়ে তদন্ত চলছে।”

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার