ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

যশোরের পাম্পগুলোতে জরুরি সেবায় নিয়োজিতদের অগ্রাধিকারের নির্দেশ

যশোরের ঝিকরগাছায় তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি সেবায় নিয়োজিত পেশাজীবীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের নির্দেশনা দিয়েছে স্থানীয়
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪২ সময়
যশোরের পাম্পগুলোতে জরুরি সেবায় নিয়োজিতদের অগ্রাধিকারের নির্দেশ

যশোরের ঝিকরগাছায় তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি সেবায় নিয়োজিত পেশাজীবীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। চলমান তেল সংকট ও অতিরিক্ত চাহিদার কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও জনভোগান্তি তৈরি হওয়ায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকদের কাজ ব্যাহত হচ্ছিল। এই পরিস্থিতিতে জরুরি সেবা সচল রাখতে প্রশাসন এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাম্পে তেলের মজুদ থাকা সাপেক্ষে চিকিৎসক, পুলিশ, চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের জন্য আলাদা লাইন বা অগ্রাধিকার সুবিধা নিশ্চিত করতে হবে। তবে এই সুবিধা নিতে হলে সংশ্লিষ্টদের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। ইউএনও রনী খাতুন জানান, জরুরি দায়িত্বে থাকা ব্যক্তিরা যাতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে না থেকে দ্রুত কর্মস্থলে পৌঁছাতে পারেন, সেটিই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। পাশাপাশি প্রতিটি ফিলিং স্টেশনে এই নির্দেশনা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পাম্প মালিকদের তেলের অপচয় রোধ, অবৈধ মজুদ বন্ধ এবং নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিকরগাছার বিভিন্ন পাম্পে সকাল থেকে গভীর রাত পর্যন্ত দীর্ঘ সারি দেখা যাচ্ছে এবং অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। এই সংকটের সুযোগে কোনো অসাধু চক্র যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেদিকেও নজরদারি জোরদার করা হয়েছে।


প্রশাসন জানিয়েছে, তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অগ্রাধিকার ভিত্তিক ব্যবস্থা চালু থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার