ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কেবল তিনিই ঠিক করতে পারবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজ। মঙ্গলবার
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৩ সময়
ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কেবল তিনিই ঠিক করতে পারবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজ। মঙ্গলবার (৭ এপ্রিল) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেন।


এর আগে হরমুজ প্রণালি খোলার সময়সীমা শেষ হওয়ার আগে ট্রাম্প ইরানকে এক চরম হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আজ রাতেই একটি ‘সভ্যতার মৃত্যু’ হতে পারে। লেভিট জানান, যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী ইরানের শাসকদের হাতে আজ রাত ৮টা পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছানোর সময় রয়েছে। এই সময়সীমার মধ্যে তেহরান সমঝোতায় না এলে ট্রাম্প কী ধরনের সামরিক বা কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করবেন, তা আগাম বলা সম্ভব নয়।


ইরানও প্রতিক্রিয়া জানিয়েছে। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে ‘বর্বরতা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেন, ইরান একটি সত্যনিষ্ঠ জাতি হিসেবে নিজেদের অধিকার ও ন্যায্য দাবি রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। প্রয়োজনে ইরান তাদের সর্বোচ্চ সামরিক ও কৌশলগত শক্তি প্রয়োগ করবে বলেও হুঁশিয়ারি দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’