ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

এআই দিয়ে ছবি-কণ্ঠ নকল করে আজহারির নামে প্রতারণা, কঠোর হুঁশিয়ারি

বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি ডিজিটাল প্রতারণার শিকার হয়েছেন। এক সংঘবদ্ধ চক্র তাঁর ছবি ও কণ্ঠস্বর
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫২ সময়
এআই দিয়ে ছবি-কণ্ঠ নকল করে আজহারির নামে প্রতারণা, কঠোর হুঁশিয়ারি

বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি ডিজিটাল প্রতারণার শিকার হয়েছেন। এক সংঘবদ্ধ চক্র তাঁর ছবি ও কণ্ঠস্বর ক্লোন করে ভুয়া ওষুধি পণ্য ও অবৈজ্ঞানিক চিকিৎসা বিজ্ঞাপন প্রচার করছে। আজহারি মঙ্গলবার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে এই জালিয়াতির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, দুই মাস আগে সতর্কবার্তার পর কিছু সময় প্রতারণার কার্যক্রম বন্ধ থাকলেও পুনরায় নতুন করে জাল বিজ্ঞাপন শুরু হয়েছে।


তিনি আরও বলেন, “দেশ-বিদেশ যেখানেই থাকুন, ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্তের কাজ চলছে। কঠোর আইন প্রয়োগের মুখোমুখি হতে হবে।” ইতোমধ্যেই পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি বিটিআরসির চেয়ারম্যান বরাবর আবেদন পাঠিয়ে ভুয়া পেজ ও কনটেন্ট অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।


মাওলানা আজহারি সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন, অনলাইনে কোনো বিজ্ঞাপন দেখার আগে তার সত্যতা যাচাই করুন। তিনি স্পষ্ট করে জানান যে, তাঁর পক্ষ থেকে বা তাঁর প্রতিষ্ঠিত ‘হাসানাহ ফাউন্ডেশন’ থেকে কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার করা হয় না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ