ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির জালে এক হালি গোল দিয়ে জয় পেলো স্পেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ: শিবির সভাপতি স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—নাকচ করল ডাউনিং স্ট্রিট তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

একাধিক মন্ত্রী ও উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, ঠাকুরগাঁওয়ে যুবক কারাগারে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একাধিক মন্ত্রী ও উপদেষ্টার ছবি বিকৃত করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে আবির আল আব্দুল্লাহ নামে
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৬ সময়
একাধিক মন্ত্রী ও উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, ঠাকুরগাঁওয়ে যুবক কারাগারে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একাধিক মন্ত্রী ও উপদেষ্টার ছবি বিকৃত করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে আবির আল আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আল আব্দুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা আব্বাসের ছবি বিকৃত করে বিভিন্ন মানহানিকর পোস্ট দিয়েছেন।


পোস্টগুলোর মধ্যে একটি ছবিতে তিন মন্ত্রীর ছবি শেয়ার করে ‘তিন চান্দা ভাই’ ক্যাপশন ব্যবহার করা হয়। এছাড়া সালাহউদ্দীন আহমেদের ছবি বিকৃত করে ‘ভারতের গোলাম, অখণ্ড ভারতের নেতা শালাউদ্দিন চিম্ময় বিবেকানন্দ’ লিখে উসকানিমূলক মন্তব্য করা হয়। অন্য একটি পোস্টে সালাহউদ্দীন আহমেদ ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি যুক্ত করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এই ঘটনার বিষয়ে উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা বাদী হয়ে গত সোমবার রাতে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৬(১) ধারায় নথিভুক্ত করা হয়।


পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর ডিজিটাল ফরেনসিক ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। মামলাটি রুজু হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয় এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে