ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির জালে এক হালি গোল দিয়ে জয় পেলো স্পেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ: শিবির সভাপতি স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—নাকচ করল ডাউনিং স্ট্রিট তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

একদিনেই বিমানের গুরুত্বপূর্ণ তিন পদে চুক্তিভিত্তিক নিয়োগ

রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর শীর্ষ তিনটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৭ এপ্রিল)
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩২ সময়
একদিনেই বিমানের গুরুত্বপূর্ণ তিন পদে চুক্তিভিত্তিক নিয়োগ

রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর শীর্ষ তিনটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং অর্থ পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর করা হয়েছে।


নতুন নিয়োগে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন কাইজার সোহেল আহমেদ, যিনি বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা এবং বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান শেভরনে কর্মরত ছিলেন। উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ পেয়েছেন বিমানেরই সাবেক কর্মকর্তা সৈয়দ মঈন উদ্দিন আহমেদ। সংস্থার অর্থ পরিচালকের দায়িত্ব পেয়েছেন হাবিব উল্লাহ মঞ্জু।


নিয়োগ শর্ত অনুযায়ী, এই তিন কর্মকর্তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাঁরা পদে বহাল থাকবেন। সরকারের এই পদক্ষেপ বিমানের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং দীর্ঘদিন শূন্য থাকা পদগুলো পূরণের লক্ষ্যেই নেওয়া হয়েছে। বিশেষ করে ডিএমডি পদে নতুন নিয়োগের মাধ্যমে সংস্থার শীর্ষ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের স্থবিরতা কাটবে বলে আশা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে