ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

যুদ্ধবিরতি ঘোষণার পরেও বিভিন্ন দেশে অতর্কিত হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা থামছে না। যুদ্ধবিরতির খবরের পরও বিভিন্ন দেশে হামলার ঘটনা
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৬ সময়
যুদ্ধবিরতি ঘোষণার পরেও বিভিন্ন দেশে অতর্কিত হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা থামছে না। যুদ্ধবিরতির খবরের পরও বিভিন্ন দেশে হামলার ঘটনা ঘটছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালেও ইসরায়েল ইরানে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, যুদ্ধবিরতিতে ইসরায়েলও সম্মত হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে দেশটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।


জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সেখানে কয়েকটি বিস্ফোরণ ঘটে এবং তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে বাহরাইনেও হামলার আশঙ্কায় সাইরেন বাজানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে সৌদি আরবেও।


কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। এর আগে, রাতভর উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইরান শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান যদি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি নিরাপদভাবে খুলে দেয়, তবেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে।


এই সমঝোতায় মধ্যস্থতা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি জানান, যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান প্রণালি খুলে দিতে রাজি হয়েছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। তবে বাস্তব পরিস্থিতিতে চলমান হামলা প্রমাণ করছে, এই যুদ্ধবিরতি এখনও পুরোপুরি কার্যকর হয়নি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়ে গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’