ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

সিলেটে আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

জরুরি মেরামত ও সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের জন্য সিলেট নগরের বিভিন্ন এলাকায় বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৩ সময়
সিলেটে আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

জরুরি মেরামত ও সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের জন্য সিলেট নগরের বিভিন্ন এলাকায় বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন। তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাধীন তেলিবাজার, বদিকোনা, ভালকি ও ভরাউট এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। এছাড়া লালাবাজার, নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গপাড়, মনোকুপা ও আলমনগরসহ আশপাশের এলাকাগুলোতেও এই সময়ে বিদ্যুৎ থাকবে না।


কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করার লক্ষ্যে এই সাময়িক শাটডাউন কার্যকর করা হচ্ছে। কাজ শেষে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হতে পারে, তাই গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।


সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত কাজ শেষ করে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনার আশা প্রকাশ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার