ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির জালে এক হালি গোল দিয়ে জয় পেলো স্পেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ: শিবির সভাপতি স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—নাকচ করল ডাউনিং স্ট্রিট তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

করোনা ভ্যাকসিন ক্রয়ে ব্যয় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদে মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, করোনা মহামারি মোকাবিলায়
  • আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৩ সময়
  • আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৩ সময়
করোনা ভ্যাকসিন ক্রয়ে ব্যয় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদে মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, করোনা মহামারি মোকাবিলায় দেশের ভ্যাকসিন কেনায় এখন পর্যন্ত ৪,৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে।


মন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছর থেকে করোনা মোকাবিলায় ভ্যাকসিন ও অন্যান্য সরঞ্জাম কেনার জন্য মোট ৪,৬৮৫ কোটি ২২ লাখ টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে সিরিঞ্জ কেনায় খরচ হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা, ভ্যাকসিন পরিবহনে খরচ হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা, এবং সিরিঞ্জ শিপিং ও চার্জে ব্যয় হয়েছে প্রায় ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা।


মন্ত্রী আরও বলেন, এ পর্যন্ত ভ্যাকসিন ক্রয়ে কোনো অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। তবে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে করোনা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে