ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

লালবাগের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শিরীন শারমিনকে

ঢাকার লালবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে
  • আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৭ সময়
  • আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৭ সময়
লালবাগের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শিরীন শারমিনকে

ঢাকার লালবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে ধানমন্ডির একটি আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হলেও বাকি তিনটি মামলা তদন্তাধীন।


তদন্তকর্তারা যাচাই করছেন, গণ-অভ্যুত্থানের সময় সংঘর্ষ ও রক্তক্ষয়ী ঘটনার সঙ্গে তার প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা ছিল কি না। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে ঢাকার আদালতে হাজির করার প্রস্তুতি রয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর শিরীন শারমিন চৌধুরী আত্মগোপনে ছিলেন। ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল থেকে তিনি তৃতীয় মেয়াদে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


উল্লেখ্য, তার বিরুদ্ধে রংপুর, উত্তরা ও বনানী থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। তার গ্রেপ্তারকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি