ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির জালে এক হালি গোল দিয়ে জয় পেলো স্পেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ: শিবির সভাপতি স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—নাকচ করল ডাউনিং স্ট্রিট তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

১২ লাখ শিশুকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়ার হবে: স্বাস্থ্যমন্ত্রী

সারা দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জরুরি ভিত্তিতে ১২ লাখ শিশুকে টিকার আওতায় আনার
  • আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪১ সময়
  • আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪১ সময়
১২ লাখ শিশুকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেওয়ার হবে: স্বাস্থ্যমন্ত্রী

সারা দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জরুরি ভিত্তিতে ১২ লাখ শিশুকে টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছেন। জাতীয় সংসদে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনায় ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। কার্যক্রমের প্রথম দিনেই নির্ধারিত ৭৬ হাজারের মধ্যে ৭৩ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা প্রায় ৯৬% সাফল্য নির্দেশ করে।


মন্ত্রী জানান, ১২ এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় এবং ৩ মে থেকে সারা দেশে বাকি এলাকায় টিকাদান শুরু হবে। একই সঙ্গে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমও চালানো হচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ ও ভেন্টিলেটর প্রস্তুত করা হয়েছে। রাজশাহীতে নতুন করে ২৫০টি আইসোলেশন বেড এবং আইসিডিডিআরবি’র উদ্ভাবিত সাশ্রয়ী অক্সিজেন প্রবাহ সিস্টেম ব্যবহার করা হচ্ছে।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের তদারকি বাড়াতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। এতে ভবিষ্যতে টিকার কোনো ঘাটতি তৈরি হবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে