ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

আগামী ৩০ এপ্রিলের মধ্যে এক লাখ ৩৮ হাজার মেট্রিক টন ডিজেল আসবে: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এপ্রিল মাসের মধ্যেই বিপুল পরিমাণ তেল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল
  • আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৮ সময়
  • আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৮ সময়
আগামী ৩০ এপ্রিলের মধ্যে এক লাখ ৩৮ হাজার মেট্রিক টন ডিজেল আসবে: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এপ্রিল মাসের মধ্যেই বিপুল পরিমাণ তেল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি জানান, আগামী ৩০ এপ্রিলের মধ্যে দেশে ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন ডিজেল, ৭১ হাজার মেট্রিক টন অকটেন এবং ৩৬ হাজার মেট্রিক টন পেট্রোল আসবে।


মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ জ্বালানি সরবরাহে চাপে রয়েছে। ইতোমধ্যে পাকিস্তান জ্বালানির দাম ৫০ শতাংশ বাড়িয়েছে, আর শ্রীলঙ্কা রেশনিং ব্যবস্থা চালু করেছে। এছাড়া ভারত, নেপাল, ভুটান, **মালদ্বীপ**সহ অন্যান্য দেশও জ্বালানির দাম বাড়িয়েছে। তবে বাংলাদেশ এখনো জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে বলে জানান তিনি। শিল্প কার্যক্রম ও সাধারণ মানুষের জীবনযাত্রার বিষয় বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


জ্বালানিমন্ত্রী আরও বলেন, দেশে জ্বালানির দাম নির্ধারণে একটি আইন রয়েছে, যার ভিত্তিতে প্রতি মাসে মূল্য সমন্বয় করা হয়। আগামী মাসে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি