ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত গ্রামবাংলা আমাদের শিকড়-শক্তি ও সম্ভাবনার আধার: রাষ্ট্রপতি হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয়: আনচেলত্তি বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানসহ ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন কেপ ভার্দের ফুটবলাররা বিদেশে নারী কর্মীদের নির্যাতন আগের তুলনায় কমেছে: প্রতিমন্ত্রী নুর পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, বেনাপোল সীমান্তে হস্তান্তর ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

রাজনীতিতে ফেরা নিয়ে সাকিবের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান দেশ ও ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। সোমবার
  • আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময়
রাজনীতিতে ফেরা নিয়ে সাকিবের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান দেশ ও ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। সোমবার (৬ এপ্রিল) রাতে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ক্রিকেট ও রাজনীতি নিয়ে চলমান গুঞ্জনের অবসান ঘটান। সাকিব জানিয়েছেন, বর্তমানে তার একমাত্র মনোযোগ ক্রিকেট। জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শেষ পর্যায়ে দেশের জন্য সেরাটা উজাড় করে দিতে চান তিনি। লাল-সবুজের জার্সিতে আরও কিছু স্মরণীয় পারফরম্যান্স উপহার দেওয়া তার প্রধান লক্ষ্য।


দেশের উন্নয়নে রাজনীতির গুরুত্ব স্বীকার করে সাকিব বলেছেন, খেলাধুলা থেকে অবসর নেওয়ার পর দেশের জন্য অবদান রাখতে আগ্রহী। তবে সেই কাজ করার মাধ্যম শুধু রাজনীতিই হতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। তিনি স্পষ্ট করেছেন, রাজনীতি ছাড়াও দেশের সেবা সম্ভব, যদিও রাজনৈতিক মাধ্যমে জনকল্যাণমূলক কাজগুলো তুলনামূলকভাবে সহজ।


সাকিব আশা প্রকাশ করেছেন, নিজের ক্রিকেট ক্যারিয়ারের সফল সমাপ্তি হাস্যোজ্জ্বল মুখে করতে চান এবং এই লক্ষ্য পূরণে দেশের মানুষের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেছেন। গত সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে দলীয় কার্যক্রম না থাকায় ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন, তবে সুযোগ হলে ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স